Logo

জিয়ানগরে বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

profile picture
উপজেলা প্রতিনিধি
ইন্দুরকানী, পিরোজপুর
৪ জুলাই, ২০২৬, ১৩:৪৩
জিয়ানগরে বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
ছবি: প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ব্রিজসংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে পড়ে মাহালুম ব্যাপারি (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহালুম ব্যাপারি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চণ্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতির সময় অসাবধানতাবশত মাহালুম ব্যাপারি নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি জানান, ট্রলার ছাড়ার সময় হঠাৎ মাহালুম ব্যাপারি নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে জিয়ানগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি পটুয়াখালী থেকে আসা ডুবুরি দলও বলেশ্বর নদীতে তল্লাশি চালাচ্ছে।

বিজ্ঞাপন

জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। পটুয়াখালী থেকে আসা ডুবুরি দলও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলে মাহালুম ব্যাপারির সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD