Logo

দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৫ জুলাই, ২০২৬, ১২:১৯
দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু
ছবি: প্রতিনিধি

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় অপারেশন কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ জুলাই) সকাল ১০টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী অ্যাডভোকেট রুহুল আমিন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, প্রাথমিকভাবে প্রতি রবিবার নিয়মিত অপারেশন কার্যক্রম পরিচালিত হবে। এ পর্যায়ে অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, ফিস্টুলাসহ বিভিন্ন ছোটখাটো অপারেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে গাইনি বিশেষজ্ঞ না থাকায় আপাতত সিজারিয়ান অপারেশন চালু করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত একজন গাইনি চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসক যোগদান করলে সিজারিয়ান অপারেশনও শুরু করা হবে।

ডা. ফাহমিদা আক্তার রুনা বলেন, রোগীরা বাইরে বেসরকারি ক্লিনিকে অপারেশন করানোর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে জেনে নিতে পারেন কোন কোন অপারেশন সরকারি হাসপাতালে করা হচ্ছে। এতে তারা স্বল্প খরচে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

উদ্বোধন অনুষ্ঠানে জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসাইন, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD