Logo

স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ

profile picture
উপজেলা প্রতিনিধি
মনিরামপুর, যশোর
৫ জুলাই, ২০২৬, ১৩:২৯
স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে স্কুলপড়ুয়া এক নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ জুলাই) সংঘটিত এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন বখাটের উত্যক্তের শিকার হচ্ছিল। শনিবার প্রাইভেট পড়তে যাওয়ার সময় জয়নগর জামতলা এলাকায় তাকে একা পেয়ে স্থানীয় সমীরসহ কয়েকজন যুবক জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায় ওই শিক্ষার্থী।

ঘটনার পর ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মনিরামপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সমীরকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, ধর্ষণের আলামত সংগ্রহের পাশাপাশি তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই তারা তৎপরতা শুরু করেন। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি অপর অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। আইনের চোখে অপরাধী যে প্রভাবশালীই হোক, তাদের ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ধরে এলাকায় ইভটিজিংয়ের ঘটনা ঘটলেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের নজরদারি থাকলে হয়তো এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটত না।

স্থানীয় সমাজকর্মী ও জনপ্রতিনিধিরা বলেন, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জড়িতদের দ্রুত বিচারের আওতায়। এ ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং আমাদের সামাজিক অবক্ষয়ের এক ভয়াবহ বহিঃপ্রকাশ। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক না কেন, তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় বখাটেদের দৌরাত্ম্য থামানো কঠিন হয়ে পড়বে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD