Logo

চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল, আন্দোলনে হত্যার হুমকির অভিযোগের প্রতিবাদ

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
৫ জুলাই, ২০২৬, ১৮:৫৫
চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল, আন্দোলনে হত্যার হুমকির অভিযোগের প্রতিবাদ
ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোল প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়া হয়েছে—এমন অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শহরের ফুড অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাতেন খাঁ মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্যের নামে হুমকি, সহিংসতার উসকানি কিংবা জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, সেতুর টোল প্রত্যাহারের দাবিতে সড়ক ও সেতু অবরোধের ফলে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন।

বিজ্ঞাপন

বক্তারা রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন মন্তব্য এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD