কলেজছাত্রীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন বাড়িওয়ালা, অতঃপর ...

নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া কলেজছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাড়িওয়ালা আলেফকে গ্রেফতার করেছে পুলিশ। আলেফের স্ত্রী ও তার স্ত্রীর আগের পক্ষের মেয়ের দেওয়া তথ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার সদর এলাকার ঘোষপাড়া বয়লারপট্টিতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আলেফ (৪৫) উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে আলেফের বাড়ির দোতলায় ভাড়া ওঠেন ওই কলেজছাত্রী। নওগাঁ সদরের একটি কলেজে পড়াশোনা করেন। রবিবার সকালে ওই কলেজছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকা অবস্থায় আলেফের স্ত্রী ও তার স্ত্রীর আগের পক্ষের মেয়ে তাদের দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবাার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।








