আনসার-ভিডিপির অভিযানে মাদারীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে ৪৯ পিস ইয়াবাসহ রিপন মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দলনেতার তৎপরতায় তাকে আটক করা হয়। পরে উদ্ধার করা ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকায় দীর্ঘ সময় ধরে রিপন মোল্লাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন ইউনিয়ন দলনেতা পাভেল হাসান। তার আচরণে সন্দেহ হলে তিনি স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ওই ব্যক্তির পরিচয় জানতে চান। তবে সন্তোষজনক পরিচয় দিতে না পেরে রিপন সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় পাভেল হাসান ও স্থানীয় কয়েকজন তাকে থামিয়ে তল্লাশি করলে তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন।
ঘটনার পর এলাকাবাসীর উপস্থিতিতে রিপন মোল্লাকে উদ্ধার করা ইয়াবাসহ মাদারীপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ইউনিয়ন দলনেতা পাভেল হাসানের তাৎক্ষণিক উদ্যোগ ও স্থানীয়দের সহযোগিতায় মাদকসহ ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়। তৃণমূল পর্যায়ে মাদকবিরোধী কার্যক্রম ও অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।








