Logo

‎আনসারের তৎপরতায় হারিয়ে যাওয়া হ্যান্ড ব্যাগ ও ল্যাপটপ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৯ আগস্ট, ২০২৬, ২০:১২
‎আনসারের তৎপরতায় হারিয়ে যাওয়া হ্যান্ড ব্যাগ ও ল্যাপটপ উদ্ধার
ছবি প্রতিনিধি।

চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীলতা ও সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা। রবিবার (৯ আগস্ট) সকালে বিমানবন্দরের পার্কিং এলাকায় টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ডব্যাগ ও ল্যাপটপ উদ্ধার করেন শিফট ইনচার্জ এপিসি আল মামুন।

বিজ্ঞাপন

উদ্ধারের পরপরই বিষয়টি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে অবহিত করেন আনসার সদস্যরা। একই সঙ্গে এসব মূল্যবান জিনিসপত্রের প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়। আনসার সদস্যরা বিমানবন্দর এলাকায় বারবার মাইকিং করার পাশাপাশি বিভিন্নভাবে মালিকের সন্ধান চালাতে থাকেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে আনসার বাহিনীর সদস্যদের নিরলস প্রচেষ্টায় হ্যান্ডব্যাগ ও ল্যাপটপের প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়। বিমানযাত্রী মো. সাকিবকে শনাক্ত করার পর তার হারিয়ে যাওয়া ব্যাগ ও ল্যাপটপ অক্ষত অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়।

উদ্বেগ কাটিয়ে ল্যাপটপ ও ব্যাগ ফিরে পেয়ে যাত্রী সাকিব আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। কেপিআইভুক্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা বিমানবন্দরে আগত সাধারণ মানুষের আস্থা আরও বাড়াচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD