Logo

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১০ আগস্ট, ২০২৬, ১৫:০৮
লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং
ছবি: প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে লালমনিরহাটে মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। র‍্যাব-১৩-এর উদ্যোগে সোমবার (১০ আগস্ট) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

‘মাদকবিরোধী সচেতনতা তৈরি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।

র‍্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার বিপ্লব কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাদত হোসেন।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাঁরা বলেন, মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করে একটি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

টাউন হল মিটিংয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার ও সমাজে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD