Logo

ফ্যামিলি কার্ডের শুমারিতে অনিয়ম, বিএনপি কার্যালয়ে তালা

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
১৩ আগস্ট, ২০২৬, ১৫:২৯
ফ্যামিলি কার্ডের শুমারিতে অনিয়ম, বিএনপি কার্যালয়ে তালা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুমারি ও ফলাফল তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির ইউনিয়ন কার্যালয়ে তালা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যার পর কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ সময় থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল নেতা মো. আল-আমীন হোসেনসহ শামীম হোসেন, খোকন মিয়া, তুষার হোসেন, শাহীন আলম, মিরাজ হোসেন, আব্দুর রহিম, ওমর আলী, উৎসব হোসেনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতা মো. আল-আমীন শনি অভিযোগ করে বলেন, কুড়ুলগাছি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুমারিতে বাণিজ্য ও আত্মীয়করণ করা হয়েছে।

অপর ছাত্রদল নেতা শামীম হোসেন বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের ফ্যামিলি কার্ডের শুমারিতে রাখা হয়নি। তার অভিযোগ, টাকা লেনদেনের মাধ্যমে লোক নির্বাচন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের শুমারি ও ফলাফল তৈরির ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। এর প্রতিবাদে তারা কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে তালা দেন।

তবে ফ্যামিলি কার্ডের শুমারিতে অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা বিএনপির নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD