Logo

মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৬, ১৩:১৭
মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব থেকেও পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ফখরুল

রুহুল কবির রিজভী জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বেও ছিলেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। বিএনপির পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার কথা রয়েছে।

অলি আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা

বিজ্ঞাপন

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটও প্রার্থী দিয়েছে।

জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। তার পক্ষেও নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

ফলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর প্রার্থিতা বৈধ থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

২০ আগস্ট ভোটগ্রহণ

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র ১৬ আগস্ট যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একাধিক প্রার্থী বৈধ থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সাংবিধানিক বিধান রয়েছে।

বিজ্ঞাপন

বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে রয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব থেকে তার পদত্যাগের বিষয়টিও এখন রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD