Logo

রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দুপুরের পর জমা দেবে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৬, ১২:৩৩
রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দুপুরের পর জমা দেবে বিএনপি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র আজ বৃহস্পতিবার দুপুরের পর নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে দলটি। এ জন্য বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে যাবে।

বিজ্ঞাপন

বিএনপির প্রতিনিধিদলে থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

প্রার্থী চূড়ান্তে তারেক রহমানের বৈঠক

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার আগে আজ দুপুর ১২টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে জ্যেষ্ঠ মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এরপরই দলীয় প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচনায় এসেছে। তবে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন

মনোনয়ন গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন

বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্যান্য কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে মনোনয়নপত্র গ্রহণ করবেন।

আজ ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট।

বিজ্ঞাপন

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এরপর বৈধ প্রার্থীর সংখ্যা একাধিক থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০ আগস্ট ভোটগ্রহণ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জাতীয় সংসদের সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী নির্বাচনে সুবিধাজনক অবস্থানে থাকবেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তবে একাধিক প্রার্থী বৈধ থাকলে ভোটের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

অলি আহমদও প্রতিদ্বন্দ্বিতায়

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে তাদের জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে জোটের পক্ষ থেকে অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বিএনপির প্রার্থী এবং ১১ দলীয় জোটের প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে কারা চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন, তা স্পষ্ট হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD