Logo

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে সাজসাজ রব, প্রস্তুতি সম্পন্ন

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
১৫ আগস্ট, ২০২৬, ১২:৪৭
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে সাজসাজ রব, প্রস্তুতি সম্পন্ন
ছবি: সংগৃহীত

সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে আগামীকাল কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফর ঘিরে কিশোরগঞ্জ জেলা ও কটিয়াদী উপজেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন, জেলা শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন, বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনসহ একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জ ও কটিয়াদীর বিভিন্ন সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে নতুন করে রং করা হয়েছে। কর্মসূচির স্থানগুলোও প্রস্তুত করা হয়েছে প্রয়োজন অনুযায়ী।

প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা কোথায় কীভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন, সে বিষয়ে কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইতোমধ্যে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক খালিদ সাইফুল্লাহ সোহেল খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর ব্যাপক জনপ্রিয়তার কারণে তাকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী বলেন, প্রধানমন্ত্রীর সফর সুন্দর ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পুরো টিম কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD