Logo

আনসারের অভিযানে টাঙ্গুয়ার হাওরে অবৈধ কারেন্ট জাল জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
১৭ আগস্ট, ২০২৬, ১৮:১৩
আনসারের অভিযানে টাঙ্গুয়ার হাওরে অবৈধ কারেন্ট জাল জব্দ
ছবি প্রতিনিধি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অভিযানে অবৈধ কারেন্ট জাল ও কিরণমালা বাইর জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা অবৈধ মাছ ধরার সরঞ্জাম জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশক্রমে গত ১৫ আগস্ট টাঙ্গুয়ার হাওর এলাকায় অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধে এসব অভিযান পরিচালনা করা হয়।

পিসি মো. সাকারুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের একটি অবৈধ কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয়। পরে রাত আনুমানিক ১০টার দিকে আটক ব্যক্তিদের ও জব্দ করা জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহিরপুরের কাছে উপস্থাপন করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে জব্দ করা কারেন্ট জাল সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনগণের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, পিসি মো. বিল্লাল মিয়ার নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে আনুমানিক ২ হাজার টাকা মূল্যের একটি অবৈধ কারেন্ট জাল এবং ১০০টি কিরণমালা বাইর জব্দ করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ মাছ ধরার সরঞ্জামও জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

টাঙ্গুয়ার হাওরের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম ব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD