Logo

গোপালপুরে আনসারের অভিযানে মাদকসেবী আটক, পুলিশের কাছে সোপর্দ

profile picture
উপজেলা প্রতিনিধি
গোপালপুর, টাঙ্গাইল
১১ আগস্ট, ২০২৬, ১৯:০৫
গোপালপুরে আনসারের অভিযানে মাদকসেবী আটক, পুলিশের কাছে সোপর্দ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে গোপালপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনগুলোতে প্রায়ই মাদকসেবীদের আনাগোনা ও উৎপাতের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অভিযান চালায় আনসার সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দেন আনসার বাহিনীর পিসি মফিজ উদ্দিন। তার সঙ্গে ছিলেন আনসার সদস্য জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম ও জাকির হোসেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবন থেকে কিছু মাদকদ্রব্যসহ খাদেমুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। তিনি গোপালপুর উপজেলার সুতী পলাশ গ্রামের মৃত মাহফুজুর রহমানের ছেলে।

ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গোপালপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক খাদেমুল ইসলামকে হেফাজতে নেয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের এই অভিযানের জন্য ধন্যবাদ জানিয়ে জানিয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD