Logo

আনসারের তৎপরতায় বিমানবন্দরে চোর আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৬, ১৮:২৭
আনসারের তৎপরতায় বিমানবন্দরে চোর আটক
ছবি প্রতিনিধি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকায় চুরির চেষ্টা করার সময় মো. রিপন মিয়া (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যায়। পরে আটক রিপন মিয়াকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে বিমানবন্দরের আবাসিক এলাকার ইউ-৮০ নম্বর বাসায় চুরির উদ্দেশ্যে জানালা দিয়ে প্রবেশের চেষ্টা করছিল একটি চোরচক্র। বিষয়টি টহলরত আনসার সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরচক্রের সদস্যদের ধাওয়া করেন। একপর্যায়ে দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও রিপন মিয়াকে আটক করেন আনসার সদস্যরা।

অভিযানে এপিসি মো. নাসির উদ্দিনের নেতৃত্বে আনসার সদস্য মো. খাইরুল ও মো. জাহাঙ্গীর হোসেন দায়িত্ব পালন করেন।

ঘটনার পর বাসার সদস্যরা বিষয়টি জানতে পারেন। তারা জানান, পরদিন বাসাটিতে বিয়ের অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। এ কারণে ঘরে মূল্যবান বিভিন্ন মালামাল রাখা হয়েছিল। চোরচক্রটি ওই মালামাল চুরির উদ্দেশ্যেই বাসায় প্রবেশের চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মিয়া তার সহযোগীদের নিয়ে বাসায় প্রবেশ করে মূল্যবান মালামাল চুরির চেষ্টা করার কথা স্বীকার করেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটক রিপন মিয়ার বিরুদ্ধে এর আগেও মাদক ও চোরাচালানসংক্রান্ত মামলা রয়েছে।

চুরির চেষ্টা আনসার সদস্যদের তৎপরতায় ব্যর্থ হওয়ায় বাসার সদস্যরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে আটক রিপন মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসাধারণের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন। তাদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতার ফলে বিভিন্ন অপরাধ প্রতিরোধের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD