আনসারের তৎপরতায় শেরপুর সদর হাসপাতালে দালাল আটক, পুলিশে সোপর্দ

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে হাসপাতালের বাইরে পরীক্ষা-নিরীক্ষা করানোর অভিযোগে সাখাওয়াত হোসেন পুতুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে আটক করেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা।
বিজ্ঞাপন
আনসার সদস্যরা জানান, আটক ব্যক্তি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন কৌশলে হাসপাতালের বাইরে বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে প্ররোচিত করছিলেন। বিষয়টি টহলরত অঙ্গীভূত আনসার সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পিসি মো. কাজিম উদ্দিনকে অবহিত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে পিসির নির্দেশনায় এপিসি মোহাম্মদ আনিসুর রহমান ও আনসার সদস্য মো. হারিস রহমান ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। আটকের পর হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিজ্ঞাপন
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি ও বিভ্রান্তির হাত থেকে রক্ষা করতে আনসার সদস্যদের এ ধরনের তৎপরতার প্রশংসা করেছেন সেবাগ্রহীতারা।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের ভোগান্তি কমানো এবং দালালদের দৌরাত্ম্য ঠেকাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। শেরপুর সদর হাসপাতালে দালাল আটকের ঘটনাটিও সেই তৎপরতারই অংশ।








