মিছিলের প্রস্তুতিকালে সেই মাহদীসহ আটক ৩

লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় মাহদী হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে একই কর্মসূচিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকেও পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তবে মাহদী হাসানসহ তিনজনকে আটকের সময় কোর্ট মসজিদ এলাকায় আন্দোলনের অন্য কোনো নেতাকর্মী বা বিক্ষোভকারীকে দেখা যায়নি।
বিজ্ঞাপন
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই ‘ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। এরপরও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে জড়ো হওয়ায় ঘটনাস্থল থেকে মাহদী হাসানসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে কি ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।








