রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত এক শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে দীর্ঘসময় তালাবদ্ধ থাকা বাড়িটির তালা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে বাড়িটি ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। শনিবার রাতে বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
বাড়িতে ঢুকে পুলিশ চারজনের মরদেহ দেখতে পায়। পরে সেগুলো উদ্ধার করা হয়। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ বা কীভাবে এই ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের মরদেহ বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। তার স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায় তিনতলায় ওঠার সিঁড়িতে। আর ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয় খাটের নিচ থেকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
একই পরিবারের চার সদস্যের এমন রহস্যজনক মৃত্যুতে মাছুয়াপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।








