Logo

মঙ্গলবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬, ২০:০০
মঙ্গলবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে মঙ্গলবার (২৫ আগস্ট) নাটোরের বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের আংশিক আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলাকাগুলো হলো বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা ও বড়বড়িয়া এলাকা।

তবে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। 

নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD