Logo

মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কর্মকর্তার মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
২২ আগস্ট, ২০২৬, ২১:০৯
মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কর্মকর্তার মৃত্যু
ছবি: সংগৃহীত

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটি নিয়ে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি ফরিদপুরের বাড়িতে আসেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবীর হোসেনের বাড়ির ছাদে কয়েকজন বিদ্যুতের মিস্ত্রি কাজ করছিলেন। কাজের সময় আব্দুল আজিজ (২৫) নামে এক ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যান পুলিশ কর্মকর্তা আবীর হোসেন। এ সময় তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত আব্দুল আজিজ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD