Logo

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
২৯ আগস্ট, ২০২৬, ১৭:৩৮
পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী দাসপাড়ায় দোতলা বাড়ির ছাদের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে মিলন হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন গাংনী উপজেলার নওদা মটমুরা গ্রামের শচীন দাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির ছাদের পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য বাড়ির মালিক মিলন হোসেনের সঙ্গে কথা বলেন। পরে ট্যাংকি পরিষ্কারের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাড়ির মালিকের কাছ থেকে টাকা নিয়ে যান তিনি। দুপুরের দিকে ট্যাংকি পরিষ্কার করার সময় অসাবধানতাবশত দোতলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান মিলন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার পড়ে যাওয়ার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে বামুন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD