Logo

মনিরামপুরে জিপিএ-৫ পাওয়া ২১৭ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

profile picture
উপজেলা প্রতিনিধি
মনিরামপুর, যশোর
৩০ আগস্ট, ২০২৬, ১২:৫৫
মনিরামপুরে জিপিএ-৫ পাওয়া ২১৭ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
ছবি: প্রতিনিধি

মেধা, সততা ও দেশপ্রেমকে ধারণ করে নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে যশোরের মনিরামপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বিজ্ঞাপন

রবিবার (৩০ আগস্ট) সকালে মনিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা ভবনের হলরুমে ছাত্রশিবিরের মনিরামপুর উপজেলা (পূর্ব) শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদ্য প্রকাশিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জনকারী মোট ২১৭ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়। মেধার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধকে গুরুত্ব দিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ পরিচালনা ও উন্নয়নে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি খলিলুর রহমান, মাওলানা সেলিম জাহাঙ্গীর এবং মনিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি শামীম হোসেন।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, যশোর জেলা শাখার সভাপতি মিনারুল ইসলাম, জেলা সেক্রেটারি আবু জাফর এবং জেলা যুব বিভাগের সভাপতি মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

বক্তারা শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি সততা, দেশপ্রেম ও নৈতিক আদর্শকে জীবনের পথচলার অংশ করতে হবে। অর্জিত জ্ঞানকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্যও তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও আয়োজকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD