Logo

বাউফলে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
বাউফল, পটুয়াখালী
৩০ আগস্ট, ২০২৬, ১৪:২১
বাউফলে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিএনপি নেতা রমিজ মৃধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত রমিজ মৃধা (৪০)কে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের একটি হাসপাতালে পাঠান।

আহতের স্ত্রী অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচনের পর থেকেই চন্দ্রদ্বীপ ইউনিয়নের জামায়াত নেতা কামাল ও তার ছেলে তার স্বামীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর শনিবার সন্ধ্যার পর কয়েকজন ব্যক্তি পেছন থেকে রমিজ মৃধার ওপর হামলা চালান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার অভিযোগ, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রমিজ মৃধার পিঠ ও হাতে এলোপাতাড়ি কোপ দেন। এতে তার বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়। গুরুতর আহত হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হয়।

পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

তবে বিএনপি নেতা রমিজ মৃধাকে কুপিয়ে আহত করা এবং তার কাছে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা কামাল ও তার ছেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD