Logo

হাসপাতালে আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে বেরিয়ে আসলেন শতশত রোগী

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭
হাসপাতালে আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে বেরিয়ে আসলেন শতশত রোগী
ছবি: সংগৃহীত

আগুন লাগার গুজবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে শত শত রোগী ও স্বজন হুড়োহুড়ি করে বের হয়ে আসেন। দৌড়ে নামার সময় কয়েকজন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হননি।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অক্সিজেন প্লান্টে চাপ বেড়ে গেলে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেফটি রিলিজ ভালভ দিয়ে অতিরিক্ত অক্সিজেন বের হয়ে যায়। এ সময় উচ্চ শব্দ হলে হাসপাতালের ভেতরে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। আতঙ্কিত রোগী ও স্বজনেরা দ্রুত ওয়ার্ড থেকে বের হয়ে হাসপাতালের বাইরের সড়কে চলে আসেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অক্সিজেন প্লান্টের বিআইই ট্যাংক অপারেটর রিপন চৌধুরী জানান, ট্যাংকের ভেতরে অক্সিজেনের চাপ বেড়ে গেলে নিরাপত্তার জন্য সেফটি রিলিজ ভালভ স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত চাপ বের করে দেয়। তখন শব্দ হতে পারে। অক্সিজেন স্বাভাবিক চাপে ফিরে এলে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যায়। প্লান্ট চালুর পর থেকেই এ ধরনের ঘটনা হয়ে আসছে এবং এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানান তিনি।

বিজ্ঞাপন

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালি বলেন, বিকট শব্দ শোনার পর আগুন লাগার গুজবে রোগী ও স্বজনেরা আতঙ্কিত হয়ে ওয়ার্ড থেকে নিচে নেমে আসেন। তবে হাসপাতালে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে এবং রোগীরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে গেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক আহমদ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট হাসপাতালে পাঠানো হয়। সেখানে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। অক্সিজেন প্লান্টেও অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। গুজব থেকেই রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও স্বজনদের শান্ত থাকার পাশাপাশি কোনো ধরনের গুজবে কান না দিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD