আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার বাউন্ডারির ভেতরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত নারী মোছাম্মৎ জয়নব বেগমের বয়স ৫৫ বছর। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী। ঘটনার সময় তিনি কারখানার আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। বিস্ফোরণের পর ছিটকে আসা একটি সিলিন্ডার তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যার দিকে হঠাৎ করে বিকট শব্দে লরিতে থাকা সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর লরির আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি দোকানের সামনে থাকা জয়নব বেগমের মাথায় গিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহতের স্বজনরা জানান, জয়নব বেগম জামগড়া এলাকায় দর্জির কাজ করতেন। ঘটনার সময় তিনি দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিস্ফোরণের পর একটি সিলিন্ডার ছিটকে এসে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানার গেটের সামনে ওই নারী দর্জির কাজ করতেন। হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার শরীরে আঘাত লাগে এবং তার মৃত্যু হয়।








