আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় প্রীতি গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত কারখানাটি থেকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
তিনি জানান, পাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে আগুনের বর্তমান পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুনের বিস্তার, নিয়ন্ত্রণে নেওয়ার অগ্রগতি এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।








