রাজধানীর পল্লবীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

রাজধানীর পল্লবীতে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে বাসটি পার্কিং করা অবস্থায় আগুন লাগে।
বিজ্ঞাপন
রবিবার দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
তিনি বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পার্কিং করা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগে। সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক চালক ফোন করে বাসে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন।
তিনি বলেন, “পাশের একটি চায়ের দোকানদার বাস থেকে ধোঁয়া উড়তে দেখেছিলেন। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩।”
বাসে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন পরিবহনটির মালিক।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।








