Logo

ককটেল বিস্ফোরণ-বাসে আগুনকে বিচ্ছিন্ন ঘটনা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১১
ককটেল বিস্ফোরণ-বাসে আগুনকে বিচ্ছিন্ন ঘটনা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব ঘটনায় সরকার শঙ্কিত নয়।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে রাজধানীর কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শুক্রবার রাতে কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়া হয়।

এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেই আওয়ামী শক্তি এক হাজার ৪০০ লোকের প্রাণ নিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা চালিয়েছে- এটা জাতিসংঘের রিপোর্ট, আমাদের রিপোর্ট অনুসারে সেটা দুই হাজারের বেশি। সেই গণহত্যাকারীরা এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি, ভুল স্বীকার করেনি, উচ্চবাচ্য করছে বিদেশে বসে। তাদের এসব অপতৎপরতায় আমরা মোটেই শঙ্কিত না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই জাতি তাদের কখনো এই দেশে রাজনৈতিকভাবে গ্রহণ করবে না। এগুলো অপাংক্তেয়। তারা ডিসেম্বরে ফিরবে বলে, না ফেব্রুয়ারিতে ফিরবে বলে, এগুলোতে আমাদের কোনো মনোযোগ নেই।’

সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বিভিন্ন কর্মসূচি ও দাবির বিষয়ে জনগণের অবস্থানই গুরুত্বপূর্ণ। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তখন জনমতের প্রতিফলন দেখা যাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা দোষ স্বীকার করেছে। রামিসার ঘটনার মতো এ মামলাতেও দ্রুত অভিযোগপত্র দেওয়ার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বিরোধী দলের লংমার্চকে ঘিরে নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার এ কর্মসূচিতে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে।

এ ছাড়া মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে গত আট মাসে ৩৬ শিশুর লাশ উদ্ধারের বিষয়টিও সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD