সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি কিংবা অযোগ্য ব্যক্তিদের নিয়োগের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রশ্নে মুজিবুর রহমান জানতে চান- বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ও বীজ বিক্রির জন্য ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগে অনিয়ম, দলীয়করণ, দুর্নীতি এবং অযোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগের কারণে সাধারণ মানুষ হয়রানি ও কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ ঘটনায় দায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।
জবাবে প্রধানমন্ত্রী জানান, সার ডিলার নিয়োগ প্রক্রিয়া যুগোপযোগী করতে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, নতুন নীতিমালা অনুযায়ী, সব ডিলার সরকার নিযুক্ত, নিবন্ধিত ও তালিকাভুক্ত সার ডিলার হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে বিসিআইসি ও বিএডিসি ডিলার নামে আলাদা কোনো বিভাজন থাকবে না।
তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সব ডিলার নিজ নিজ অধিক্ষেত্রে মাসিক অনুমোদিত চাহিদার ভিত্তিতে যথানিয়মে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দ পাবেন।
বিজ্ঞাপন
বিতরণব্যবস্থা আরও সময়োপযোগী ও কৃষকের মধ্যে নিরবচ্ছিন্নভাবে সারের সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে এরই মধ্যে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ প্রবর্তন ও হালনাগাদ করা হয়েছে।








