Logo

মৌলভীবাজারের জুড়ীতে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩
মৌলভীবাজারের জুড়ীতে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু
ছবি : এআই দিয়ে তৈরি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রামিছা জান্নাত বুশরা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা-বাগানের ১ নম্বর লাইনে এ ঘটনা ঘটে। নিহত রামিছা জান্নাত বুশরা ওই এলাকার সিএনজি চালক বেলাল আহমেদের বড় মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা ঘুমিয়ে ছিলেন। ওই সময় রামিছা জান্নাত ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরের দিকে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত তাকে সাগরনাল চা-বাগানের হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিশুটির বাবা বেলাল আহমেদ বলেন, সকালে তিনি সিএনজি নিয়ে বড়লেখায় যান। পরে স্থানীয় একজন ফোন করে জানান, তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তিনি জানতে পারেন, রামিছা পুকুরে পড়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার পুলিশ পরিদর্শক (এসআই) উস্তার আলী ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD