Logo

আগুনে পুড়ল ২ ঘর, ছাই হলো বিদেশ যাওয়ার স্বপ্ন

profile picture
উপজেলা প্রতিনিধি
কুমিল্লা
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪০
আগুনে পুড়ল ২ ঘর, ছাই হলো বিদেশ যাওয়ার স্বপ্ন
ছবি প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে স্বর্ণালংকার, নগদ অর্থ, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়াগ ইউনিয়নের কুদুটি বড় বাড়ি এলাকায় গাজী মেরাজ হাসান সিয়ামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে বৈদ্যুতিক চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দুটি বসতঘরে। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে তা নেভানোর চেষ্টা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘ সময়ের চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে দুটি ঘরই পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ, আসবাবপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এর মধ্যে বিদেশ যাওয়ার প্রস্তুতির জন্য সম্পন্ন করা আইইএলটিএস (IELTS) পরীক্ষার সনদও রয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকার বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত গাজী মেরাজ হাসান সিয়াম বলেন, তিনি বাড়ির বাইরে ছিলেন। পরে বোনের ফোনে বাড়িতে আগুন লাগার খবর পান। দ্রুত বাড়িতে ফিরে স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতার কারণে ঘর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD