যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম-আহবায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ ওঠেছে।
বিজ্ঞাপন
ওই অভিযোগে ইতিমধ্যেই ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে মামলা দায়ের করেছে পিডিবি নালিতাবাড়ী। নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক রুকনুজ্জামান রুকন শহরের আড়াইআনী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি বিদ্যুৎ সংযোগ নেন। বিগত ১৪ মাস যাবত প্রিপেইড মিটারে নেওয়া ওই সংযোগের রিচার্জ করছিলেন না তিনি। ফলে বিষয়টি নিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের সন্দেহ জাগে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
একপর্যায়ে ওই সংযোগ পরিদর্শনকালে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া যায়। এসময় রুকনুজ্জামান বিদ্যুৎ বিভাগের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বলেও অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বৈধ সংযোগের সাথেই অভিনব কৌশলে আরও একটি অবৈধ সংযোগ নিয়ে ওই অবৈধ সংযোগ থেকে তিনি বিদ্যুৎ ব্যবহার করতেন। ফলে বৈধ সংযোগে বিদ্যুৎ খরচ হতো না বিধায় তিনি রিচার্জ করতেন না।
এ ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছেন নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ।








