Logo

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, হত্যার সন্দেহ পরিবারের

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
১১ অক্টোবর, ২০২৬, ১৪:০৯
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, হত্যার সন্দেহ পরিবারের
ছবি: সংগৃহীত

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে তিন বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সজিব (২৭)। তবে প্রবাসে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের দাবি, সজিবকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে রাখা হয়ে থাকতে পারে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনেরা।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) রাতে মালদ্বীপে সজিবের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান। তিনি ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া উত্তরপাড়ার পুরাতন মকিমের বাড়ির আব্দুল খালেকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) সকালে মালদ্বীপ থেকে ফোন করে সজিবের মৃত্যুর খবর জানানো হয়। তাঁদের জানানো হয়, সজিব নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে মালদ্বীপের পুলিশ সজিবের কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবারের দাবি, পুলিশ মরদেহ উদ্ধারের সময় সজিবের কক্ষে থাকা কুমিল্লার বরুড়া উপজেলার দুই বাংলাদেশি ও এক নেপালি প্রবাসী সেখানে ছিলেন না। তাঁদের অনুপস্থিতি এবং মৃত্যুর পরিস্থিতি নিয়ে স্বজনদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফলাফল জানা যায়নি।

সজিবের পরিবার জানায়, তিনি অবিবাহিত ছিলেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় তিন বছর আগে মালদ্বীপে যান। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে সজিবের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে আকুল আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে যথাযথ তদন্তের প্রত্যাশা জানিয়েছেন স্বজনেরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD