Logo

প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬, ১৪:৪৯
প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি আরব
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের পরিবারের সদস্যদের দেশটিতে নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে যোগ্য কর্মীরা স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিতে পারবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

নতুন ব্যবস্থায় অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের ওয়ার্ক ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই তাদের যোগ্য পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার সুযোগ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি সরকারের লক্ষ্য দেশটিতে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিয়ে যেতে পারবেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা বিদেশি কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলাকালীনই দেওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রে আবেদনের সব শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ পরিবারকে সৌদি আরবে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে নিজের ওয়ার্ক ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD