অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের সরকারি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঐশির মৃত্যুর খবর জানায়।
এক বাংলাদেশি শিক্ষার্থীর এমন আকস্মিক ও অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হাইকমিশন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় একটি দ্রুতগতির ধূসর রঙের বিএমডব্লিউ সেডানের সামনের আসনে বসেছিলেন ঐশি। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
গাড়িটিতে ঐশিসহ মোট চারজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঐশির মৃত্যু হলেও গাড়িতে থাকা বাকি তিন যাত্রী প্রাণে বেঁচে যান।








