Logo

দক্ষিণ আফ্রিকায় নিজ প্রতিষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৯
দক্ষিণ আফ্রিকায় নিজ প্রতিষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের কাছাকাছি স্টার্ডহাম এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানেই প্রাণ হারান তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে নিজের পরিচালিত একটি মদের বারে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় একদল দুর্বৃত্ত ওই ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে মইনুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে হামলাকারীরা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহত মইনুদ্দিনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানোর পর স্টার্ডহাম এলাকায় একটি মদের বার পরিচালনা করে ব্যবসা করছিলেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের ধারণা, মদের ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ব্যবসায়িক দ্বন্দ্বই হত্যার কারণ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের পরিচয় ও হত্যার প্রকৃত কারণ এখনো অজানা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD