Logo

মেয়ের বিয়ের বাকি আর মাত্র ৭ দিন, হঠাৎ এলো প্রবাসী বাবার মৃত্যুর খবর

profile picture
উপজেলা প্রতিনিধি
হাতিয়া, নোয়াখালী
১৫ নভেম্বর, ২০২৬, ১৯:৩৩
মেয়ের বিয়ের বাকি আর মাত্র ৭ দিন, হঠাৎ এলো প্রবাসী বাবার মৃত্যুর খবর
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে মেয়ের বিয়েকে ঘিরে পরিবারে চলছিল আনন্দের প্রস্তুতি। বিয়ের আর মাত্র এক সপ্তাহ বাকি থাকায় কেনাকাটাসহ প্রয়োজনীয় আয়োজনও প্রায় শেষ হয়েছিল। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। ওমান থেকে এসেছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোহাম্মদ আজমির উদ্দিনের মৃত্যুর খবর।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যরা তার মৃত্যুসংবাদ পান। জানা গেছে, ওমানে স্ট্রোক করে মারা গেছেন তিনি।

আজমির উদ্দিন হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাখালী গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে। পাঁচ বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার আশায় ওমানে পাড়ি জমান তিনি। সেখানে জেলে হিসেবে কাজ করতেন। তার সংসারে রয়েছে দুই ছেলে ও দুই মেয়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওমানে থাকা প্রবাসী রাজু উদ্দিন জানান, বসে থাকা অবস্থায় হঠাৎ পড়ে যান আজমির উদ্দিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মো. সমির উদ্দিন জানান, আজমির উদ্দিনের বড় মেয়ে নিপা আক্তারের বিয়ে আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বাড়িতে কেনাকাটাসহ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। এর মধ্যে তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিঝুমদ্বীপের বাসিন্দা কেফায়েত হোসেন নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, পরিবারের চাহিদা অনুযায়ী মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD