সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। শনিবার (৭ নভেম্বর) ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে তাদের বহনকারী বাসে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দুর্ঘটনায় নিহত সাতজনই বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে শিশুও রয়েছে। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশ কনস্যুলেট।








