সৌদিতে কাজের সময় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবের মদিনা অঞ্চলের আল-উলা এলাকায় খেজুরবাগানে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আবু বকর সিদ্দিক (২৪) নামে এক বাংলাদেশি যুবক। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আবু বকর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার বাসিন্দা। তিনি ফরিদুল আলমের ছেলে।
সোমবার (২৬ অক্টোবর) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের চৌধুরী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিহতের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, প্রায় সাড়ে চার বছর আগে কর্মী ভিসায় সৌদি আরবে পাড়ি জমান আবু বকর সিদ্দিক। এরপর থেকে তিনি মদিনার আল-উলা এলাকার একটি খেজুরবাগানে কাজ করতেন।
বিজ্ঞাপন
রবিবার রাতে সৌদি আরবে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান।
ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী জানান, রবিবার বিকেলে মদিনার আল-উলা এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন। ওই সময় খেজুরবাগানে কাজ করছিলেন আবু বকর। বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রবাসে কর্মরত অবস্থায় আবু বকর সিদ্দিকের আকস্মিক মৃত্যুর খবরে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে। পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে বলে জানান ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী।








