কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, লাপাত্তা কর্তৃপক্ষ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে রিসোর্টটি। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক।
অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ায় তাঁদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে তাঁরা কেন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন, সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য। পরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি জানান, এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর থেকে সেখানে উদ্ধার অভিযান চলছে।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন কেন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।








