গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে কারখানাটিতে আগুন লাগে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন দেখতে পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। এরপর গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডের কারণ এবং এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।








