Logo

প্রধানমন্ত্রীর জনসভার পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২০ অক্টোবর, ২০২৬, ১৯:৪৮
প্রধানমন্ত্রীর জনসভার পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল মাদরাসা মাঠের কাছের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শাহ মাখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় তিন দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, রাজশাহী মাদরাসা মাঠ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত একটি পুকুরে যুবকের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। পুকুরে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

গাজিউর রহমান আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে মঙ্গলবার দুপুরে রাজশাহীর মাদরাসা মাঠে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। জনসভাস্থলের কাছাকাছি পুকুর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD