Logo

লাঠিতে ভর দিয়ে কেন্দ্রে ভোট দিতে এলেন ষাটোর্ধ্ব প্রতিবন্ধী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৭
লাঠিতে ভর দিয়ে কেন্দ্রে ভোট দিতে এলেন ষাটোর্ধ্ব প্রতিবন্ধী
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এসে দৃষ্টান্ত স্থাপন করেছেন শারীরিক প্রতিবন্ধী ষাটোর্ধ্ব আবুল কাশেম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দুই হাতে লাঠি নিয়ে অন্যের সহযোগিতায় ধীরে ধীরে কেন্দ্রে পৌঁছে ভোটের লাইনে দাঁড়ান তিনি।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কেন্দ্র প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ লাইনে দাঁড়িয়ে ভোটের অপেক্ষায়, কেউ ভোট দিয়ে হাসিমুখে কেন্দ্র ছাড়ছেন। কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন। প্রবেশের আগে ভোটারদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

ভোট দিয়ে বের হওয়া রবিউল ইসলাম বলেন, আমরা ব্যাপক উচ্ছ্বসিত। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশে একযোগে প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জন প্রতিনিধি ছাড়াও কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষক রয়েছেন। পাশাপাশি আল জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপিসহ আন্তর্জাতিক গণমাধ্যমের ১৫০ জন সাংবাদিক নির্বাচন কাভার করতে বাংলাদেশে অবস্থান করছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD