আগামীকাল ডেমরায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ডেমরা ও আশপাশের এলাকায় গ্যাস লাইনের লিকেজ মেরামতের কাজের জন্য আগামীকাল শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বার্তায় জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত বিতরণ লাইনের লিকেজ মেরামত ও ভালভ পরিবর্তনের কাজ চলবে।
আরও পড়ুন: ৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও খুন
এ সময় ডেমরা থানাধীন সকল এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের চাপ স্বল্প থাকতে পারে।
বিজ্ঞাপন
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।








