ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে হামলা করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হামলায় যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক রাব্বী সিদ্দিকী এবং দৈনিক সকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরসহ আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দিলে কয়েকজন সাংবাদিক প্রতিবাদ জানান।
বিজ্ঞাপন
এরপর কয়েকজন সাংবাদিককে এলোপাতাড়িভাবে মারধর করেন জামায়াতের নেতাকর্মীরা। এতে রাব্বী ও মাহফুজুর নামে দুজন সাংবাদিক আহত হন। হামলার ঘটনায় তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিক্যালে পাঠান।
ঘটনার বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান বলেন, সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। তার দাবি, কর্মসূচিতে বহিরাগত কেউ প্রবেশ করে এমন ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
বিজ্ঞাপন








