Logo

রাজউকের অভিযানে ২০০ কোটি টাকার জমি উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন, ২০২৬, ১৯:৪৫
রাজউকের অভিযানে ২০০ কোটি টাকার জমি উদ্ধার
ছবি প্রতিনিধি।

রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনে অবস্থিত প্রায় এক একর জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুন) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু সাঈদ খন্দকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে রাজউক।

জানা গেছে, উদ্ধারকৃত জমির পরিমাণ প্রায় এক একর যার বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে একটি পরিবহন কোম্পানি জমিটি অবৈধভাবে ব্যবহার করে আসছিল। দখল বজায় রাখতে প্রতিষ্ঠানটি আদালতের শরণাপন্ন হলেও মামলার রায় রাজউকের পক্ষে আসে।

বিজ্ঞাপন

আদালতের রায়ের ভিত্তিতে পরিচালিত অভিযানের মাধ্যমে জমিটির দখল পুনরুদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। রাজউকের পরিকল্পনা অনুযায়ী, দখলমুক্ত এ জায়গায় ‘মতিঝিল পার্ক’ নামে একটি আধুনিক ও নান্দনিক উন্মুক্ত স্থান গড়ে তোলা হবে।

মতিঝিল পার্ক’ প্রকল্পের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু সাঈদ খন্দকার জানান, প্রস্তাবিত পার্কটি রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি নগরবাসীর জন্য বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD