Logo

জলাবদ্ধতায় বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা নিউ মার্কেট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই, ২০২৬, ১৯:৫০
জলাবদ্ধতায় বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা নিউ মার্কেট
ছবি: সংগৃহীত

রাজধানীতে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় রবিবার (১২ জুলাই) সকাল থেকে ঢাকা নিউ মার্কেটের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মার্কেটের বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।

বিজ্ঞাপন

নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে পুরো নিউ মার্কেট এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে সকাল থেকেই কোনো দোকান খোলা হয়নি এবং পুরো মার্কেটের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। ক্রেতাদের উপস্থিতিও ছিল খুবই কম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সাময়িকভাবে নিউ মার্কেটের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে। পরিস্থিতির উন্নতি হলে আগামী সোমবার দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে, রাতভর বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নগরবাসীর ভোগান্তি বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

অন্যদিকে সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, মিরপুর, তেজগাঁও এবং বিমানবন্দর এলাকার হজ ক্যাম্প বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকান খোলা থাকলেও ক্রেতার সংখ্যা ছিল তুলনামূলক কম। আবার কিছু এলাকায় জলাবদ্ধতার কারণে কয়েকটি দোকান বন্ধ রাখা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD