ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে রামগড় বিজিবি

টানা কয়েক দিনের ভারী বর্ষণে ফেনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ির রামগড় পৌরসভার নদীরকুল, বল্টুরামটিলা, গর্জনতলী ও বৈদ্যপাড়া এলাকায় বসতবাড়ি, কৃষিজমি ও মৎস্য খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রামগড় ৪৩ বিজিবি।
বিজ্ঞাপন
রবিবার (১২ জুলাই) দুপুরে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে বিজিবির অধিনায়ক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে অবগত হন। তিনি দুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, অতিবৃষ্টির ফলে যখন অসংখ্য পরিবার বিপর্যস্ত, তখন মানবিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। ত্রাণসামগ্রী বিতরণসহ প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে দুর্গত মানুষের কষ্ট লাঘবে বিজিবির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সংকটময় এই সময়ে বিজিবির সদস্যদের মানবিক উপস্থিতি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহস ও আশার প্রতীক হয়ে উঠেছে।








