মিরপুর বিশ্ববিদ্যালয়ের দেয়াল ধসে নারী নিহত, আহত ৭

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাছিমা বেগম মিরপুর-২ এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম নামে একজনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নেওয়ার জন্য অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের সীমানা প্রাচীর ভেঙে পড়ে। এতে কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের হাসপাতালে পাঠান। তাদের মধ্যে গুরুতর আহত এক নারী নাছিমা বেগম পরে মারা যান।








