Logo

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ১২:৫০
দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজার থানা এলাকায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে চকবাজার থানার আগে ঊর্ধ্ব রোড মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয়রা আহত দবির আহমেদকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে চকবাজার থানার আগে ঊর্ধ্ব রোড মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয়রা আহত দবির আহমেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দবিরের গ‍্যারেজ মালিক রতন বলেন, আমি স্থানীয়দের মাধ্যমে খবর পাই বিকেল ৪টার দিকে ঊর্ধ্ব রোড মসজিদের সামনে দুটি ব্যাটারি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দবির আহমেদ গুরুতর আহত হন। যে অটো রিকশার সঙ্গে দবিরের অটো রিকশাটির সংঘর্ষ হয় তার চালক দবিরকে ঢামেক হাসপাতালে নিয়ে এসে তাকে রেখে চলে যায়। আমি দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে দবিরের চিকিৎসা করাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে সে সুস্থ হয়ে উঠলে তাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই কিন্তু বাসায় যাওয়ার পথে দবিরের অবস্থার অবনতি হলে আবার রাত ৮ টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৮টার দিকে দবিরকে মৃত ঘোষণা করেন।

রতন বলেন, দবিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা থানার অষ্টমনিষা গ্রামে। তিনি বর্তমানে কামরাঙ্গীরচরের মাহদীনগরে বসবাস করতেন। তার পিতার নাম সোহরাব প্রামানিক ।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD